× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

পিআইডি

ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বিকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন এসোসিয়েশন (ইকরা) এই অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। প্রতিবছরই বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদেশের হাফেজ ও ক্বারীরা পুরষ্কার নিয়ে আসছে। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দ্বীনি দাওয়াত বিভাগ যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করে সেটা নিখুঁত হওয়ার কারণেই আমরা আন্তর্জাতিক পুরষ্কার পেয়ে আসছি।  এজন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া, হাফেজ, ক্বারী, ইমাম ও মুয়াজ্জিনদের কী কী সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায় সে বিষয়ে চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ড. খালিদ বলেন, ইসলাম, আল্লাহ, কুরআন, হাদিস, কবর, হাশর, জান্নাত, জাহান্নাম, শরিয়ত, মারফত, হকিকত প্রভৃতির ব্যাখ্যা দিবেন হাক্কানী আলেম-ওলামারা। যাদের এ বিষয়ে জ্ঞান নেই তারা শরিয়তের ব্যাখ্যা দিতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, উত্তেজনাও সৃষ্টি হতে পারে। ধর্মের অবমাননা হতে পারে। এমনকি কটূক্তিও হতে পারে।

ড. খালিদ আরো বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আমরা আইন মেনে চলব। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, বিচারের ভার নিজের হাতে নিব না। বিচারের জন্য আইন আছে, আদালত আছে, সরকার আছে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা এমন কোনো কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এমন কোনো কাজ করবো না যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন কবর, সচেতনভাবে পা ফেলব।

ইকরার সভাপতি শেখ ক্বারী আহমেদ বিন ইউসুফ আল-আযহারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনে পরিচালক হারুনুর রশিদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

এ সম্মেলনে বাংলাদেশে বিভিন্ন বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, মিশন প্রধান, প্রসিদ্ধ ক্বারীসহ আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..