× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
দ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে আলাদা স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম খাতুন (৬০) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩৫) এবং কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল হালিম (৫০)।

শনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রাম ও কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মরিয়ম বেগম বিদ্যুতায়িত হওয়া নিজ ঘরের আরথিন তারে জড়িয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার মেয়ে তাসলিমা খাতুন তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যু হয়।

অপরদিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সকালে ওই গ্রামের কৃষক আব্দুল আলিম গ্রামের গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলো। পথে মাঠের একটি পুকুরের পাড়ের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ ও কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই থানায় আলাদা অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..