× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর জন্মদিন আজ

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
প্রমিথিয়াস চৌধুরীর জন্মদিন

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্যা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক এবং আনন্দলোক ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রমিথিয়াস চৌধুরীর শুভ জন্মদিন আজ।

আজ ১১ জানুয়ারি ২০২১ সোমবার। ১৯৭৬ সালে বরিশালের আগৈলঝাড়া থানার অজ পাড়া একটি গ্রাম বাশাইল এ মাতুলালয়ে তিনি জন্মগ্রহন করেন। তার পিত্রালয় গোয়াইল গ্রামে। ছোট বেলা থেকে মেধাবী হওয়ার সুবাদে তিনি স্কুল কলেজ লেভেলে সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন।

তিনি মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। ২০১২ সালের ২ জানুয়ারি থেকে দ্যা নিউজের পথচলা শুরু। এ বছর দ্যা নিউজ ১০ বছরে পদার্পণ করেছে।

বিগত সাত বছর ধরে স্বাস্থ্য সেবায় বিনামূল্যে যোগ ও যৌগিক চিকিৎসায় কাজ করে চলেছেন। বাংলাদেশে প্রথম যোগবিদ্যা শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান “আনন্দম ইনস্টিটিউট অব যোগ এন্ড যৌগিক চিকিৎসা” চালু করে রাজধানীর কাপ্তান বাজারে সম্পূর্ণ বিনামূল্যে যোগ শিক্ষা ও চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মমূখী তথ্য প্রযুক্তি শিক্ষা চালু করে প্রতিষ্ঠা করেছেন “আনন্দম ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজী“। ২০১৮ সালের ২ নভেম্বর ভারতীয় হাই কমিশনের উদ্বোধনে গরীব  অসহায় ছেলেমেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ একক প্রচেষ্টায় এসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

২০২০ সালে করোনা মহামারীর মার্চ মাসে করোনা প্রতিরোধে সর্বপ্রথম যৌগিক চিকিৎসা পদ্ধতির প্রচার শুরু করেন। সাধারণ মানুষের মনে সাহস যুগিয়ে চলেছেন অবিরত। অগণিত রোগীর বাড়িতে গিয়ে সেবা দিয়ে সুস্থ করে চলেছেন। পুরো রমজান মাস জুড়ে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করেছেন।

যেকোন সময়ে আর্ত মানবতার সেবায় আইনি সহায়তা, আর্থিক সহায়তাসহ বিভিন্ন পরামর্শ দিতে প্রতিষ্ঠা করছেন আনন্দলোক ফাউন্ডেশন। নিজে শাকাহারী হয়ে অভুক্তদের সহায়তায় কাজ কর চলেছেন প্রমিথিয়াস চৌধুরী।

প্রমিথিয়াস চৌধুরীর জন্মদিন

জন্মদিন প্রসঙ্গে প্রমিথিয়াস চৌধুরী বলেন, আমার একার সুখ চাই না, নিজে সুস্থ থেকে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টায় যেন আজীবন কাটাতে পারি। জন্মদিন উপলক্ষ্যে আয়োজন সম্পর্কে আমাকে না জানিয়ে রাই সবসময় এসব করে। বারণ করলেও শোনে না। কিন্তু আমিতো একা সুখী না হয়ে আমার চারপাশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে বেশি সুখ লাভ করি। অসহায় মানুষের দুঃখ কষ্টে পাশে থেকে আমৃত্যু যেন সেবা করতে পারি সেই প্রার্থনা পরম পিতার নিকট।

সম্পাদকের জন্মদিনে সারা রাত প্রদীপ প্রজ্জলন করে রাখা হয়। এ বছর ও তার ব্যতিক্রম হচ্ছে না। ঘরোয়াভাবে সনাতন রীতি অনুযায়ী উদযাপিত হয়েছে। এই ঘরোয়া উদযাপনে উপস্থিত ছিলেন দ্যা নিউজের বার্তা সম্পাদক ও সহধর্মিণী রাইকিশোরী, স্টাফ রিপোর্টার বাপ্পী হালদার। এ ছাড়া আনন্দম ইনস্টিটিউট অব যোগ এন্ড যৌগিক হসপিটালে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পিঠা উৎসবের আয়োজন রাখা হয়েছে।

দ্যা নিউজ পরিবারের সকলের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক স্যারকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।


এ ক্যটাগরির আরো খবর..