× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘দ্য রক’ সবচেয়ে দামি অভিনেতা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন।

সম্প্রতি বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর একটি জরিপে প্রকাশ পেয়েছে এ তথ্য। ২০১৫ জুন থেকে ২০১৬ জুন পর্যন্ত সময়ে বিশ্বের সব তারকাদের আয়ের জরিপ থেকে এ তালিকা তৈরি করা হয়।

ডোয়াইন জনসনের আয়ের বেশির ভাগই এসেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির সিনেমা থেকে। এছাড়া তার সান আন্দ্রিয়াস, এইচবিও চ্যানেলে ‘বেলার্স’ এবং বেওয়াচ সিনেমার মাধ্যমে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জ্যাকি চ্যান। তার আয় ৬১ মিলিয়ন মার্কিন ডলার। দ্য মার্শান সিনেমার কল্যাণে ম্যাট ডেমন রয়েছেন তালিকার তৃতীয় অবস্থানে। ৫৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। ৫৩ মিলিয়ন এবং ৪৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন টম ক্রুজ এবং জনি ডেপ।

৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বেন অ্যাফ্লেক রয়েছেন তালিকার ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছেন ভিন ডিজেল। ফিউরিয়াস সেভেন সিনেমা খ্যাত এ অভিনেতার আয় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

বলিউড অভিনেতাদের মধ্যে শীর্ষে এবং তালিকায় অষ্টম স্থানে রয়েছে শাহরুখ খান। ৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। একই আয় নিয়ে শাহরুখের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে রবার্ট ডাউনি জুনিয়র। ৩১.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে যৌথভাবে নবম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। অ্যাডাম স্যান্ডলার এবং মার্ক ওয়ালবার্গ যৌথভাবে আছেন দশম স্থানে। তাদের আয় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে তালিকার শীর্ষ ২০ জন অভিনেতার মধ্যে জায়গা পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান এবং অমিতাভ বচ্চন। ২৮.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে সালমান রয়েছেন ১৪তম স্থানে এবং আমিতাভের অবস্থান ১৮তম। তার আয় ২০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া শীর্ষ ২০ জনের তালিকায় আরো রয়েছেন- লিওনার্দো ডিক্যাপ্রিও (২৭ মিলিয়ন মার্কিন ডলার), ক্রিস প্যাট (২৬ মিলিয়ন মার্কিন ডলার), উইল স্মিথ (২০.৫ মিলিয়ন মার্কিন ডলার), ম্যাথিউ ম্যাকনহেই (১৮ মিলিয়ন মার্কিন ডলার) এবং হ্যারিসন ফোর্ড (১৫ মিলিয়ন মার্কিন ডলার)।


এ ক্যটাগরির আরো খবর..