× Banner
সর্বশেষ
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা

ডেস্ক

দ্বাদশ নির্বাচনে শীর্ষ ১০ ঋণ ও দায় সম্পন্ন প্রার্থী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
ঋণ ও দায় সম্পন্ন প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ ১০ ঋণ ও দায় সম্পন্ন প্রার্থীর তালিকা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির সমন্বয়ক (আউট রিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তাওহিদুল ইসলাম। নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরা হয়।
শীর্ষ ১০ ঋণ ও দায়সম্পন্ন ব্যক্তির তালিকায় যারা রয়েছেন:
১. ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- এস. এ. কে. একরামুজ্জামান (২৫৩৭.৮৫ কোটি টাকা)।
২. চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী- মোহাম্মদ মনজুর আলম (২০০৬.৬ কোটি টাকা)।
৩. নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী- গোলাম দস্তগীর গাজী (১৯৫৮.১২ কোটি টাকা)।
৪. গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী- মাহমুদ হাসান (১২০৯.১৭ কোটি টাকা)।
৫. যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী- কাজী নাবিল আহমেদ (৯১৩.৮১ কোটি টাকা)।
৬. জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী- আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৪১৯.৬০ কোটি টাকা)।
৭. নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- গাজী গোলাম মূর্তজা (৫৯৫.৯২ কোটি টাকা)।
৮. ফেনী-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী- মো. আবুল বাশার (৫৬৭.৭৫ কোটি টাকা)।
৯. নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী- এ কে এম সেলিম ওসমান (১০৩ কোটি টাকা)।

১০. চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- এম. এ. রাজ্জাক খান (৫০৬.৭১ কোটি টাকা)।


এ ক্যটাগরির আরো খবর..