× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

পিআইডি

দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে -মুহাম্মদ ফাওজুল কবির খান

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
দোষারোপের সংস্কৃতি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। উপদেষ্টা আজ ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে তাঁর রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ; আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ; দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচকবৃন্দ লেখকের ব্যতিক্রমী লেখকগুণ, সামাজিক দায়বদ্ধতার চেতনা, ভাষার প্রাঞ্জলতা, বিষয় বৈচিত্র্য, সমাজ চিত্রায়ণ ও গবেষণাধর্মী দিক তুলে ধরেন। আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা সহজবোধ্য করে উপস্থাপন করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

আলোচকগণ বইটির বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বইটিতে মানুষের জন্য শুভাকাঙ্ক্ষা এবং পথনির্দেশনার প্রাঞ্জল ও সহজবোদ্ধ উপস্থাপনা লক্ষণীয়। সমাজের অসঙ্গতিগুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপনার পাশাপাশি পাণ্ডিত্য ও সংবেদনশীলতা উঠে এসেছে এই বইটির আলোচনায়। বাংলাদেশের সমাজ ও রাজনীতির গভীর ও বহুমাত্রিক বিশ্লেষণ তুলে ধরেছেন লেখক-যা গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা  হিসেবে কাজ করবে। বইটির বৈচিত্র্যময় বিষয়সমূহ হৃদয়গ্রাহী শব্দভাণ্ডার দিয়ে তুলে ধরার জন্য লেখকের প্রশংসা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..