× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

কুমিল্লায় মৃতের দেহ উদ্ধারের ১০ দিন পর পাশের পুকুর থেকে মাথা উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

নিজস্ব সংবাদদাতাঃ  হত্যা মামলায় আটক জামাল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দেহ উদ্ধারের ১০ দিন পর ওই ব্যক্তির মাথা পাশের পুকুর থেকে মাথা উদ্ধার করেছে কুমিল্লার পিবিআই।

সোমবার ২০ জুলাই বিকালে পুকুর থেকে মাথাটি উদ্ধার হয়। মো. জামাল হোসেন (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মৃত আবদুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্র দি নিউজকে জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের একটি পুকুরপাড়ের নির্জন এলাকায় গত ১০ জুলাই দুপুরে একটি মস্তক বিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে ওই দিনই ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন ও পরিদর্শক তদন্ত জাকির হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মস্তক বিহীন লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

মামলাটি তদন্ত করছেন পিবিআই পুলিশ কুমিল্লা। ওই মোবাইল ফোনের সূত্র ধরে পিবিআই সোমবার সকালে জামাল হোসেনকে কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে গ্রেফতার করে।

নিকট জামাল হোসেন জানায়, তারা কয়েকজন মিলে ওই ব্যক্তিকে খুন করে লাশ ও মস্তক আলাদা করে রেখেছিল। কিন্তু তারা ওই ব্যক্তিকে চেনে না। সঙ্গে থাকা অন্যরা তাকে চেনে এবং তাদের সঙ্গেই মৃত ব্যক্তির দ্বন্দ্ব ছিল। লোকটিকে খুন করে মাথাটি পুকুরে ফেলে দেয়া হয়েছিল।

কুমিল্লার পিবিআই পরিদর্শক মো. মতিউর রহমান বলেন, গ্রেফতার হওয়া জামাল হোসেন খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তার তথ্য মতে ঘটনাস্থলের পাশের পুকুর থেকে পলিথিনে মোড়ানো মস্তকটি উদ্ধার করা হয়েছে। তবে খুনের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের সঙ্গে ছিল জামাল হোসেন। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদেরকে গ্রেফতার করলেই নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যাবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..