ফুটবল ট্যুর্নামেন্ট জয় নিয়ে ফিরলো ভারত

ফুটবল ট্যুর্নামেন্ট জয় নিয়ে ফিরলো ভারত
বাংলাদেশে ফুটবল ট্যূর্নামেন্টে অংশ গ্রহন করে  জয়ের মুকুট নিয়ে ফিরলো ভারতের ২৪ পরগনা বেহেলার সকার এ্যাকাডেমীর  ফুটবল দল।
বৃহস্পতিবার (৪ জুলাই)  সকালে ২৫ সদস্যের প্রতিনিধি দলটি বেনাপোল বন্দর হয়ে ভারতে ফেরেন। এর আগে ২৭ জুন তারা বাংলাদেশে এসেছিলেন।
জানা যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রনে বেহেলা সকার এ্যাকাডেমী বাংলাদেশে আসে। পরে ঢাকা বিকেএসপির শিশু খেলোয়ারদের সাথে যোগ দিয়ে ০-১ গোলে ভারত জয়লাভ করে। চট্রগ্রাম বড় উঠানের সাথে জয়লাভ করে ০-১ গোলে এবং সিলেট বিশ্বনাথ ফাউন্ডেশনের সাথে খেলায় ১-০ গোলে ভারত পরাজিত হয়।
খেলোয়ার ও টিম ম্যানেজাররা বলেন, খেলায় হার,জিত থাকবে। তবে অংশ গ্রহন বড় কথা। তবে  এধরনের ট্যুর্নামেন্ট দুই দেশের  বন্ধুত্ব ও সৌহাদ্য সম্পর্ক্য বাড়াতে যেমন ভুমিকা রাখবে তেমনি ভাল খেলার অভিক্ষতা অর্জন হবে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।