দেশে পর্যাপ্ত চাল মজুদ আছে। আমদানির কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী আরও বলেন, সারাদেশ থেকে চাল সংগ্রহ করা হবে। কিন্তু চালের মান ও ওজনের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। খাদ্য বিভাগে দুর্নীতির কোনও সুযোগ নেই। সবাইকে পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও জেলা খাদ্যনিয়ন্ত্রক কামাল হোসেন। বিকেলে সাপাহার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।


