আগৈলঝাড়ার লিটন হত্যা মামলা আসামীর জামিন বাতিল করে জেলহাজতে প্রেরন

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ার লিটন হত্যা মামলার আসামী আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন বাতিল করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।

জানা গেছে, উপজেলার নগরবাড়ি গ্রামের ২০০৯সালে ২৯ জুন জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনায় মতিউর রহমান হাওলাদারের ছেলে লিটন হাওলাদারকে পিটিয়ে নিহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় তখন লিটনের ভাই ইউপি সদস্য বাচ্চু হাওলাদার বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছিলেন,যার নং-১২(২৯-৬-২০০৯)।

ওই মামলার আসামী প্রতিপক্ষ দেলোয়ার হাওলাদারের ছেলে ইতালী প্রবাসী টুটূল হাওলাদার প্রায় ১০ বছর পর দেশে এসে সোমবার বরিশাল জেলা জজ আদালতে আত্মসমর্পন করলে আদালতের বিচারক তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরন করেন। লিটন হত্যা মামলার অন্য আসামীরা জামিনে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।