× Banner
সর্বশেষ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু
দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪০ জনের। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৮৭৩ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৫ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ২৪৪ জন। একই সময়ে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..