দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯১১২ জন

দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯১১২ জন

আজ ২ মার্চ দ্বিতীয়বারের মতো সারাদেশে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সারা দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের আয়োজিত ভোটার দিবসে  অনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম তথ্য চিত্রের মাধ্যমে ভোটার হালনাগাদ কার্যক্রমের নানা বিষয় তুলে ধরেন। পরে নতুন ভোটার অন্তর্ভূক্তির প্রক্রিয়া, সংশোধন ও নানা তথ্য সংবলিত একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন আইনমন্ত্রী আইনন্ত্রী আনিসুল হক।

কে এম নুরুল হুদা জানান, এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ ও পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০। এছাড়া তৃতীয় লিঙ্গ ভোটার ৩৬০ জন। নতুন ভোটার হলেন ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।