× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

দেশে তৈরি বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে -বাণিজ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধসহ বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে। ব্রাজিলের আমদানি শুল্ক বেশি হওয়ার কারণে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশি পণ্য রপ্তানি সম্ভব হচ্ছে না। ফলে দু’দেশের বাণিজ্য ব্যবধান বেড়েই চলছে। তিনি বলেন, বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে আমদানি বাড়াতে ব্রাজিল সরকার এবং ব্রাজিলের আমদানিকারকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করা হলে ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়বে।

মন্ত্রী গত ১৯ আগস্ট দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত বাণিজ্যিক জোট) সফরের প্রথম পর্যায়ের প্রথম দিন ব্রাজিলে সেদেশের বাণিজ্যমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে একান্ত বৈঠকে এসব কথা বলেন। এ সময় তিনি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী, অর্থ উপমন্ত্রী, ব্রাজিল কটন এসোসিয়েশন, ন্যাশনাল ফেডারেশন অভ্ ইন্ডাস্ট্রি সিএনআই এর সাথে বৈঠক করেন।

তুলা উৎপাদনকারী এসোসিয়েশনের সাথে বৈঠকে ব্রাজিল থেকে উন্নতমানের তুলা আমদানির আশাবাদ ব্যক্ত করা হয়। একই সাথে উক্ত তুলা দিয়ে প্রস্তত তৈরি পোশাকের ওপর শুল্ক হ্রাস ও অধিক আমদানিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্রাজিলের প্রতি অনুরোধ জানানো হয়।

ব্রাজিল ন্যাশনাল কনফেডারেশন অভ্ ইন্ডাস্ট্রির সাথে সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের মধ্যে মডেল বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা হয়। এ সময় কারিগরি জনশক্তি উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্রাজিল আগ্রহ প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..