× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪,২১৬টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮১২জন। সুস্থ হয়েছে ২৫১২জন ও মৃত্যু হয়েছে ২৬ জনের।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় ২৬ জন নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৭৫৯ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৮১২ জন নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন করোনা রোগী। আরও ২ হাজার ৫১২ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

এর একদিন আগে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশে নতুন করে আরও ১ হাজার ৪৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩১ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ২৮ হাজার ৩৪০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৯ হাজার ৯০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ৭৭৩ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


এ ক্যটাগরির আরো খবর..