দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

স্টাফ রির্পোটার॥ দীর্ঘদিন নির্জন কারাবন্দী বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রেজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার(২৬এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয় নয়াপন্টন থেকে শুরু হয়ে নাইটেংগেল মোড় হয়ে আবার নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী।

এ সময় বিক্ষো মিছিলে ও সমাবেশে আরো উপস্তিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, দফতর সম্পাদক এ বিএম রাজ্জাক, পল্লবী থানা বিএনপি’র সভাপতি কমিশনার সাজ্জাদ,পল্লবী থানা বিএনপি’র সাধারন সস্পাদক বুলবুল মল্লিক,রূপনগর থানা বিএনপি’র সভাপতি আ.আউয়াল, রূপনগর থানা বিএনপি’র সাধারন সম্পাদক ইঞ্জি. মজিবুল হক,মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ,কেন্দ্রীয় ছাত্রদল সদস্য গোলাম কিবরিয়া,মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক সোহেল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মেহেদী,শামীম ,তারেক জিয়া মুক্তি পরিষদ ঢাকা উত্তর সভাপতি লরেন, মাহাবুব,রিয়াজ,আরিফ,আলী ও আলিমুদ্দিন প্রমূখ।

মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ও আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার নির্দোষ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রাখার উদ্দেশ্যই ছিল মধ্যরাতে নির্বাচন করা।

তিনি বলেন, এ নির্বাচন ছিল আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক রাতের আঁধারে ব্যালটবাক্স পূর্ণ করা। তাই জবাবদিহিতাহীন সরকারের দুঃশাসনে সম্প্রতি এক ভয়াবহ নারী নির্যাতনের শিকার নুসরাত জাহান রাফিসহ দেশব্যাপী নারী হত্যা, নারী নির্যাতনের হিড়িক পড়েছে।

সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে রুহুল কবির রিজভী বলেন, এ দেশের কোটি কোটি জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে আটকে রেখে অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।

অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একদলীয় নিষ্ঠুর শাসনের কশাঘাত থেকে দেশনেত্রীকে মুক্ত করতে জনগণ এখন দৃঢ়প্রতিজ্ঞা বদ্ধ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।