× Banner
সর্বশেষ
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার

ডেস্ক

দেশজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সারাদেশে শীতের তীব্রতা

দেশজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দেশের সর্বত্র তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর প্রভাবে দেশে বিরাজমান তাপপ্রবাহ কিছুটা কমতে পারে এবং তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশে কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি মাত্রায় সক্রিয় রয়েছে।

তিনি বলেন, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা অনেকটা একই রকম থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে তিনি জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার কিছু এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ বইছে। তবে এসব অঞ্চলে কিছু কিছু জায়গায় গরম কিছুটা প্রশমিত হতে পারে।

আগামীকাল শুক্রবার (১৩ জুন) দেশের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবারও (১৪ জুন) একই ধারা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে রাজশাহী ও ঢাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

রোববার (১৫ জুন) থেকে বৃষ্টিপাতের এলাকা আরও বিস্তৃত হতে পারে। ওই দিন দেশের বেশিরভাগ বিভাগেই বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৬ জুন) একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..