× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
দেশকে অস্থিতিশীল

আওয়ামী দোসরা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। এটা আমরা কোনো অবস্থাতেই করতে দেব না। যে ভাবেই হোক, এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনী প্রয়োজন হবে, সেখানেই যাবে। প্রতিহত করবে বলে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তরিত করেছে। ওই টাকা ব্যবহার করেই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দিনে-রাতে কোথাও দোসরদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের ঘুম হারাম করে দেব।

তিনি বলেন, আমি আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি রাতের আরও টোল বৃদ্ধি করবে। কোথাও যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না। সন্ত্রাসীরা যেন কোথাও ঘুমাতে, বসতে ও দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করার বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, আমার পদত্যাগ দাবির বিষয় আজ প্রথম নয়। শিক্ষার্থীরা চাচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মা বোনদের বিষয়ে সব সময় আমরা অবগত আছি। তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেদিকে আমরা ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছি।


এ ক্যটাগরির আরো খবর..