× Banner
সর্বশেষ
লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

দেবীগঞ্জে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় দেবীগঞ্জে “আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান” এই স্লোগানকে সামনে রেখে সমিতির ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
দেবীগঞ্জের সূর্য্যের হাসি ক্লিনিক ও স্বনির্ভর বাংলাদেশের আয়োজনে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জের সভাপতিত্বে সমিতির ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব ও সূর্য্যরে হাসি ক্লিনিক ও স্বনির্ভর বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম খান(এনআইখান) । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিনিধি  ডা. হালিদা হানুম আখতার, সিভিল সার্জন ডা. পিতাম্বর রায়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, দেবীগঞ্জে ইউএনও ফিরুজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজিৎ কুমার বর্মন, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার, এনজিও হেলথ সার্ভিস ডেলিভারী প্রজেক্ট ,স্বনির্ভর বাংলাদেশের রফিকুল ইসলাম।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ মেলায় উপস্থিত ছিল। মেলায় কমিনিউটি ক্লিনিকসহ ১৫টি স্বাস্থ্য সেবার স্টলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..