× Banner
সর্বশেষ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার, ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচন -চরমোনাই পীর

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচন

দেশের মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। এ পদ্ধতিতে দেশের প্রতিটি ভোটার মূল্যায়িত হয়। পিআরে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। প্রতিটি দলের অংশগ্রহণ থাকে। দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার, ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচনের কথা ভাববেন। বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

আজ ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনারে প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, ইসলাম পন্থিরা এক হয়েছে। আশা রাখছি ইসলামের পক্ষের লোকরাই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে৷

ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফেনীর আমির মুফতি আবদুল হান্নান ইসলামী আন্দোলনের জেলা একরামুল হক ভূঁইয়াসহ জাতীয় ও স্থানীয় নেতারা।

চরমোনাই পীর তার বক্তব্যে আরও বলেন, একটা শ্রেণি ইসলামী আন্দোলনের বিষয়ে অযৌক্তিকভাবে গালাগাল করছে৷ এ দল রাজরীতি মাত্র কয়েকটা এমপির জন্য করে না। মানুষ ও মানবতার জন্য রাজনীতি করে৷

ইসলামী আন্দোলন কখনো কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়নি৷ যারা সমালোচনা করছেন অনুরোধ করবো নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখেন। আপনারা দেশকে বারবার চুরি দিক দিয়ে প্রথম করেছেন। আপনারা বিদেশের দালালি করেছেন। ৫ আগস্টে ছাত্র-জনতার জানমালের বিনিময়ে দেশে বিজয় এসেছে। খুনিরা পালিয়েছে। সুযোগ এসেছে দেশ গড়ার। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর৷ আমাদেরকে এ সুযোগ কাজে লাগাতে হবে৷

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কার হয়নি, বিচার হয়নি। লেভেল প্লেয়িং মাঠ হয়নি। এ অবস্থায় কীসের ভিত্তিতে নির্বাচন করবেন। আমরা রাস্তায় নেমেছিলাম দেশকে উদ্ধার করার জন্য। আর একটি দল সন্ত্রাস, চাঁদাবাজিতে মেতেছে। যেনতেন নির্বাচনের মাধ্যমে এ দেশকে আর তাবেদার রাষ্টে পরিণত করতে চাই না।


এ ক্যটাগরির আরো খবর..