× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

দুর্যোগ মোকাবিলা করে প্রধানমন্ত্রী সফলভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -কৃষিমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ৩০ মে, ২০২১
বেশি সক্ষমতা অর্জন

মহামারি করোনা ও বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের জীবনের সুরক্ষায় ও জীবিকা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন। পৃথিবীর ১০০টিরও বেশি দেশ এখনও করোনার ভ্যাকসিন যোগাড় করতে পারেনি; সেখানে প্রধানমন্ত্রী শুরুতেই দেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন।

          মন্ত্রী আজ টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

          প্রধানমন্ত্রী একই সাথে মানুষের জীবিকা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে সরকার করোনা মহামারি মোকাবিলা করছে। করোনার শুরুতে সবাই ধারণা করেছিল, মহামারির প্রভাবে বাংলাদেশে চরম খাদ্যসংকট দেখা দেবে; হয়তো দুর্ভিক্ষ দেখা দেবে। এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী করোনার শুরু থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বার বার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই বাংলাদেশে খাদ্য নিয়ে কোন সংকট হয় নাই।

          এসময় উপজেলার উন্নয়নমূলক কাজসহ সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে সম্পন্ন করার জন্য উপজেলা পরিষদের সদস্যবৃন্দকে আহ্বান জানান মন্ত্রী।

          সভায় মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..