× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শ্যামপুর ইউনিয়ন বালুর মাঠে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর শ্যামপুর-কদমতলীর থানার ১৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদানকালে তিনি এ কথা বলেন। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘পুলিশ ও র‌্যাবের সদস্যরা অতন্ত্র প্রহরীর মতো এবারের পূজার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন। আমার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা দূর্গাপূজায় সনাতন সম্প্রদায়ের ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন।

পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি গোপাল চন্দ্র দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী, শ্যামপুর শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম মফিজ, মো হানিফ, জাপা নেতা শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহীম মোল্লা, মো. হানিফ সর্দার, সুলতানা আহমেদ লিপি, শ্যামপুর-কদমতলী পুজা উদযাপন পরিষদের নেতা গোপাল চন্দ্র দাশ, ডি কে সমির, বিলাশ পোদ্দার, র্নিমল খাসকেল, ইন্দ্রজিৎ দাশ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..