× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে প্রকৃত ব্যবসায়ীরা রপ্তানির অনুমোদন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ফলে ইলিশ রপ্তানির লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখার উপসচিব তানিয়া ইসলাম রপ্তানিকারকদের একটি তালিকা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালে ইলিশ রপ্তানিকারকদের তালিকায় অপরিচিত অনেক প্রতিষ্ঠানের নাম রয়েছে। যদিও ইলিশ রপ্তানির জন্য রপ্তানি ট্রফি অর্জন করা বেশ কয়েকটি প্রতিষ্ঠান আবেদন করলেও তারা অনুমোদন পায়নি।

গত কয়েক বছর ধরে দেশের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়ে আসছে সরকার। ২০২০ সালেও ১ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে প্রকৃত ব্যবসায়ী ও রপ্তানিকারকরা অনুমোদন না পাওয়ায় শেষ পর্যন্ত রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে ভারতের ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ মাছ নিয়ে থাকেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো হস্তান্তর হয় না।

চলতি বছরের ১০ অক্টোবরের মধ্যে ৫২ জন ব্যবসায়ী ৪০ টন করে মোট দুই হাজার ৮০ টন ইলিশ রপ্তানি করবেন। যশোর জেলার বেনাপোল সীমান্ত দিয়ে পেট্রাপোল হয়ে এসব ইলিশ ভারতে যাবে।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ৫২ জন রপ্তানিকারক ৪০ টন করে ইলিশ রপ্তানির সুযোগ পাবেন। কোনো ব্যবসায়ী অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করতে পারবেন না।

২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করেছিলেন। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে ১ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। চলতি বছর অনুমোদন দিয়েছে ২০০০ টন।


এ ক্যটাগরির আরো খবর..