× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য

স্টাফ রিপোর্টার

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে

মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিনের এক ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন।

নিজের সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ১০টায় জেলার বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি আর্জেন্টিনা দলের সাফল্য ও ধারাবাহিক পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এ সময় কয়েকজন আর্জেন্টিনা সমর্থক উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান।

দুধ দিয়ে গোসল করার পর সজিব ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে নতুন করে আর্জেন্টিনা দলকে সমর্থনের অঙ্গীকার করেন।

সজিব আহম্মেদ বলেন, ‘অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দলের অর্জন ও ধারাবাহিক পারফরম্যান্স আমাকে এ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।’

ঘটনাটি ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে নিছক ব্যতিক্রমী ও মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ স্থানীয় পর্যায়ে ‘সমর্থক বদলের’ একটি ভিন্নধর্মী উদাহরণ বলে মন্তব্য করছেন।


এ ক্যটাগরির আরো খবর..