× Banner
সর্বশেষ
লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

দুদকঃ কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুদক প্রদত্ত ছাত্রীদের মাঝে জ্যামিতি বক্র ও খাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারের দুর্নিতি দমন কমিশন কর্তৃক প্রদত্ত দুর্নিতি বিরোধী স্পেশাল সম্বলিত এ উপহার বিতরণ গতকাল বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন।

সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সহদেব হালদার, কল্পনা রানী দাশ, বিকাশ কুমার দে, প্রভাষ কুমার দাশ, মিহির কুমার ভট্টাচার্য, ঝর্না রানী বসু, কাকলী রানী দাশ, রোকেয়া খাতুন, অনুপ কুমার পাল প্রমুখ। অভিভাবক ও ছাত্রীদের উপস্থিতিতে বক্তারা এসময় বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার আমুল পরিবর্তন সাধন করে বাস্তবমুখী শিক্ষা প্রদানে বদ্ধ পরিকর। এরই অংশ হিসেবে দুদক আজ শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করছে।

সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীতে আরও ভালো ফলাফল উপহার দিতে অভিভাবক ও শিক্ষার্থীদের আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..