× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

দুই পুরোহিতকে হত্যার হুমকি কোম্পানীগঞ্জে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

নোয়াখালী প্রতিনিধি: মন্দিরের দুই পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনাটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ঘটেছে।

এ ঘটনায় রোববার সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন পুরোহিতরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিরাজপুর ইউনিয়নের শ্রী শ্রী জয়কালী মন্দিরের পুরোহিত শিবু প্রসাদ চক্রবর্তী ও আশির্বাদ সংঘ কালী মন্দিরের পুরোহিত লিটন চক্রবতী শনিবার রাতে মন্দিরে দুটি চিঠি পান। চিঠিতে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাতেই তারা কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছন।

আশির্বাদ সংঘ কালী মন্দিরের পুরোহিত লিটন চক্রবর্তী জানান, শনিবার সন্ধ্যায় কে বা কারা মন্দিরের ভিতরে একটি চিঠি রেখে যায়। বিষয়টি প্রথমে মন্দির কমিটি, পরে কোম্পানীগঞ্জ থানা ও নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..