× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

দুই নৌরুটে ফেরি চলাচল অচলাবস্থায় ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

দুলাল পাল-স্টাপ রিপোর্টার: পদ্মার রুদ্র মূর্তির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া কাওড়াকান্দি নৌরুট এখন আতঙ্ক ও দুর্ভোগের পথে পরিণত হয়েছে ।

প্রবল স্রোত, ভাঙন আর নাব্য সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে স্বাভাবিক ভাবে ফেরি চলাচল করতে পারছে না। আবার ঘাট সংকটের কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌ ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।দৌলতদিয়া ঘাট পদ্মায় বিলীন হয়ে যেকোন মুহূর্তে ফেরি ও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।যমুনায় পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে সাময়িক নাব্য সংকট কেটেছে,শুরু হয়েছে ফেরি চলাচলও ।তবে পদ্মার পানি কমতে থাকায় নাব্য সংকটে পড়েছে শিমুলিয়া কাওরাকান্দি নৌরুট।ফলে নৌরুট দুটির চার ঘাটে কয়েকশ পন্যবাহী ট্রাক ও বাস আটকা পড়েছে।এদিকে দৌলতদিয়া – পাটুরিয়া ও মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ পড়েছে লঞ্চ ঘাটে।

ফেরির যাত্রীরা লঞ্চে পারাপার হচ্ছে।পদ্মার প্রবল স্রোত উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী  বোঝাই লঞ্চগুলো চলাচল করছে ঝুকি নিয়ে।

জানা যায় আগামী ৪৮ ঘন্টায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি সমতলে বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আরও পানি কমতে পারে গঙ্গা,পদ্মা নদীর ।পানি দ্রুত নামতে থাকায় পদ্মায় ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয়েছে। এ কারনে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মার ভাঙন চলছে।যমুনার পানিতে জাফরগঞ্জ ও রোহা গ্রামে ভাঙন ধরেছে।ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ মাধ্যম পাটুরিয়া – দৌলতদিয়া নৌরুট ।

দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের মধ্যে গতকাল সোমবার ফের দুটি ঘাট বন্ধ হয়ে গেছে।তবে ৬ আগস্ট বন্ধ হয়ে যাওয়া এক নম্বর ফেরি ঘাটটি চালু করেছে বিআইডব্লিউটিএ।

দৌলতদিয়ার নির্বাহী প্রকোশলী মো.নিজাম উদ্দিন জানান র‌্যামের নিচ থেকে মাটি সরে গিয়ে রোববার রাতে দুই নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..