× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি(আব্দুল আউয়াল)

রাণীশংকৈলের দুই খালাতো ভাই ও ইউপি সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২
দুই খালাতো ভাই ও ইউপি সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ কারিগরি কলেজের অধ্যক্ষ নুহেদ আলমের ছেলে রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ছাত্র নোয়াজিস তাসিন(১৫),  হরিপুর উপজেলার ড.ওসমান গনির ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ ইবনে ওসমান( ২৩) এবং বোচাগঞ্জ উপজেলার ইউপি সদস্য রাকিব হাসান(৩০) গতকাল রবিবার রাত ১২টার দিকে দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে, সাদ ও তাসিন আপন খালাত ভাই এবং রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার ভাগিনা পারিবারিক সূত্রে জানা গেছে,  তাসিনের মা আইরিন সহ খালাতো ভাই সাদ নিজ প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে গাড়ির তেল ফুরিয়ে যায়।
দু’ ভাই পার্শ্ববর্তি পেট্রোল পাম্প থেকে তেল কিনে মঙ্গলপুর ইউপি সদস্য  রাকিবের  মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছনদিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়।
এতে  মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান।এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..