× Banner
সর্বশেষ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

ডিএসসিসি মেয়রের প্রথম কর্মদিবসেই দুই কর্মকর্তাকে অপসারণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
মেয়রের দুই কর্মকর্তাকে অপসারণ
Mayor Taposh first office at Dhaka South City Corporation

দুর্নীতি ও দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত না করার হুশিয়ারিতে মেয়র হিসেবে প্রথম দিনেই প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ দুই কর্মকর্তা হলেন ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার সার্কেল) ইউসুফ আলী সরদার।

আজ রোববার (১৭ মে) দুজনের নামে ডিএসসিসির নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত আলাদা অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মো. আসাদুজ্জামান ও ইউসুফ আলী সরদারের নামে জারি করা আদেশে বলা হয়েছে, দুজনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থে চাকরি হতে অপসারণ করা হলো। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস গতকাল শনিবার দায়িত্ব গ্রহণের পর আজ রোববার (১৭ মে) প্রথম অফিস করেন এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দেন।

আজ প্রথম অফিসে গিয়ে তিনি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সে সময় দুর্নীতি ও দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করবেন না বলে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন মেয়র।


এ ক্যটাগরির আরো খবর..