× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

দিনের শুরুতে দেখেনিন আপনার আজকের রাশিফল ১ লা জানুয়ারি

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকায় রাশিফলও আলাদা হয়ে থাকে। সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। নতুন বছরের প্রথম দিন কেমন কাটবে দেখে নিন সকালেই আপনার রাশি মিলিয়ে।

মেষঃ আজকের দিনে অনেক নতুন বন্ধু হবে। মাইগ্রেনের রোগিদের যা খাওয়া উচিত নয়, তা না খাওয়াই ভালো। টিভি দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যাবেন। বাচ্চাদের জন্য গর্ব অনুভব করবেন। আজকের দিনে সন্তানদের সাহায্যে আর্থিক সুবিধা লাভ করবেন।

বৃষঃ আজকের দিনে ভ্রমণ ক্লান্তিকর হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে পরিবারের সকলের সঙ্গে ঝামেলা হতে পারে। বিবাহিত সম্পর্ক মধুর হবে। নতুন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে ভেবে নেবেন।

মিথুনঃ পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটান। সুখ সুখ করে বেশি ভেঙ্গে পড়বেন না। এটা জানবেন যে আপনার হতাশার থেকে সুখ আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। চিন্তা ভাবনা না করে, কাউকে অর্থ ঋণ না দেওয়াই ভালো।

কর্কটঃ ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করলেও, আপনার কাজ থাকায় আর যাওয়া হবে না। আপনার মিষ্টি স্বভাবে জীবনে খুশির মুহূর্ত বয়ে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে মনকে শান্ত রাখুন। পড়াশুনা বা কাজের প্রয়োজনে বাড়ি থেকে দূরে গিয়ে থাকলে, আপনার পয়সা নষ্ট করছে এমন লোকজন এড়িয়ে চলুন।

সিংহঃ এই রাশির বাচ্চারা পড়াশুনা অপেক্ষা খেলাধূলায় বেশি মন দেবে আজকের দিনে। আপনার মেধার জোরে সবকিছু জয় করতে পারবেন। কাজের জায়গায় সাফল্য আসবে। সারাদিন খুশিতে কাটবে। খরচ বাচান, শুধুমাত্র প্রয়োজনের জিনিস কিনুন।

কন্যাঃ জীবনের বেশিরভাগ সময়টা শিশুদের সঙ্গে কাটাতে পারেন। দীর্ঘ সময়ের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। চারপাশের ঘটনার দিকে লক্ষ্য রাখুন। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন।

তুলাঃ অনেক দিনের অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে বাস্তব রূপ পাবে। আজকের দিনে স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত হবেন না। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে পারেন আজকের দিনে। চারপাশের মানুষ আপনার মনোবল অনেকটাই বাড়িয়ে তুলবে।

বৃশ্চিকঃ ব্যস্ততার মধ্যে ছিলেন যারা, তারা আজকের দিনে নিজেদের জন্য অনেকটা সময় পাবেন। আজকের দিনে আপনার অসাধারণ কিছু করার ক্ষমতা থাকবে। বিবাহিত জীবন সুখের হবে। আজ এই রাশির ব্যক্তিদের জমি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে।

ধনুঃ আজ এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির লোকেদের থেকে অনেকে সুবিধা পাবেন। কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের নজরে পড়বেন আপনি।

মকরঃ স্ত্রীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। এই রাশির বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। পার্টিতে বন্ধুদের সঙ্গে প্রচুর অর্থ ব্যয় করার পরও আপনার অর্থ ভান্ডারে টান পড়বে না।

কুম্ভঃ আপনার নতুন পরিকল্পনার বিষয়ে সকলে উৎসাহ দেখাবে। আজকের দিনে স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত হবেন না। কোন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে দেখে নেবেন। চারপাশের মানুষ আপনার মনোবল অনেকটাই বাড়িয়ে তুলবে।

মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে চমৎকার ভ্রমণের সুযোগ রয়েছে। পরিবারের লোকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িয়ে থাকলে, অর্থ সংক্রান্ত বিষয়ে ভালো করে সতর্ক থাকুন। ভালোবাসার মানুষের ইচ্ছা আজকের দিনে পূরণ করতে পারবেন না।


এ ক্যটাগরির আরো খবর..