× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

দিনে ১ কোটি আয় অক্ষয়ের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: অক্ষয় কুমার এখন অনেক বড় স্টার। এখন সিনেমায় কাজ করানোর বিনিময়ে অক্ষয়কে মোটা অঙ্কের টাকা প্রদান করতে হয় নির্মাতাদের।

কিন্তু সেই অর্থের পরিমাণ শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন কারণ তাকে প্রতিদিন ১ কোটি টাকা দিতে হয়! এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

‘জলি এলএলবি’ সিনেমার পরবর্তী কিস্তিতে অক্ষয় দিন প্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। তার মানে সিনেমায় অক্ষয়ের অংশের শুটিং ৪০-৪৫ দিন লাগলে তাকে ৪০-৪৫ কোটি টাকাই দিতে হবে। শুটিংয়ে সময় যদি আরো বেশি লাগে তবে টাকার অঙ্কও একই হারে বাড়বে। তাই প্রযোজকরাও চেষ্টা করছেন যাতে সময় না বাড়ে।

এতদিন বলিউডে সিনেমা প্রতি পারিশ্রমিক নিতেন অভিনয়শিল্পীরা। কিন্তু ইদানিং সিনেমার লভ্যাংশের একটি অংশ নিয়ে থাকেন তারা। তবে অক্ষয় এবার কিছুটা ভিন্ন পথেই হাঁটছেন।

‘জলি এলএলবি’ সিনেমায় অভিনেতা আরশাদ ওয়ার্সির পরিবর্তে এসেছেন অক্ষয় কুমার। কিছুদিন আগে আরশাদ জানিয়েছেন, এ সিনেমার সিক্যুয়েলে তারই থাকার কথা ছিল। কিন্তু ফক্স স্টার স্টুডিও কোনো একজন বড় স্টারকে চেয়েছিল। যার কারণে বাদ পড়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..