× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক

দিনাজপুরে বিভিন্ন উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হলো ডিওএসজি মিলনমেলা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
ডিওএসজি মিলনমেলা

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ বিভিন্ন উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হলো দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ এর ২৩ হাজার মেম্বার হওয়ার মিলনমেলা চড়ুইভাতির আয়োজন ।

দিনাজপুরের সুখ সাগরে “দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ” এর ক্রিয়েটর ও অ্যাডমিন মোসলেহা মলি এবং গ্রুপের এডমিন প্যানেল ও সদস্যদের আয়োজনে মুখরিত হয়ে উঠে সাগর চত্ত্বর ।

উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নির্দেশনামূলক বক্তব্যে প্রভাষক (ইংরেজী) ও আইসিটি উদ্যোক্তা মোঃ মমিনুল ইসলাম বলেন, দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ দিনাজপুর জেলার প্রথম অন্যতম বৃহৎ একটি ফেইসবুক ভিত্তিক শপিং গ্রুপ। বর্তমান সময় ডিজিটাল মার্কেটিং এর সময়। করোনা মহামারীতে দেশ যখন অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন, মানুষের স্বাভাবিক জীবনযাপন যখন স্থবির হয়ে গেছে, মানুষ তখনি অনলাইনে / এফ-কমার্স / ই-কমার্সের মাধ্যমে গ্রহকদের দোড়গড়ায় পৌঁছে দিয়েছে কেনাকাটা সেবা । তাই গ্রহকদের সেবা নিশ্চিত করে কোন গ্রাহক যেন হয়রানীর শ্বীকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে । এসময় গ্রুপের এডমিন প্যানেল, মোডারেটর তৌহিদুল ইসলাম সিফাত, অমিত রয়, হাফিজা পারভীন শিমু, আতিকা মনোয়ার আঁচল সহ ভলান্টিয়ার ও সদস্যগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিলনমেলা ও চড়ুইভাতির আয়োজন গ্রুপের কার্যক্রম অনুযায়ী গ্রুপের অ্যাডমিন, মোডারেটর ও ভলান্টিয়ার দের মাঝে পুরস্কার বিতরন করা হয় ,সেরা ভলেন্টিয়ার হিসেবে সিম্মি এবং মাহি নুর ও সেরা মোডারেটর অব দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ আতিকা মনোয়ার আঁচল ও অমিত রয় কে ঘোষণা ও পুরস্কৃত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..