× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

দিনাজপুরে বজ্রপাতে নিহত ৪ ও আহত ২ শিশু 

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ঃ দিনাজপুরে খেলার মাঠে বজ্রপাতে চার শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর সদর উপজেলার উপশহর ৮ নম্বর ব্লক এর রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্ত পুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ(১৪)। তাদের সকলের বাড়ি উপশহর ৮ নং ব্লক এর রেল ঘুন্টি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে বজ্রপাতে চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..