× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে প্রকাশ্যে নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
dinajpur

দিনাজপুরে জয়া বর্মণ (৩৫) নামের এক নারী হোটেল শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে শহরের মীজাপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

জয়া বর্মণ (৩৫) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বানডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী। তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লায় আব্দুস সামাদের বাসায় বাড়া থাকেন।

জয়া দিনাজপুর বাস টামিনালে হোটেল সাউদিয়ায় কর্মরত ছিলেন। তার স্বামী সপাল রায় একটি ট্রাকটারের শো রুমে কাজ করেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হোটেলের কাজ শেষে বাড়ি ফিরছিলেন জয়া বর্মণ। কালুর মোড়ে বিসমিল্লাহ হোটেলের সামনে পৌঁছালে অজ্ঞাত নামা এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা একটি হাতের কজ্বি বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, মরদেহ হাসপাতালে হিমঘরে রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।


এ ক্যটাগরির আরো খবর..