বিশেষ প্রতিবেদকঃ দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নে প্রেম বাজার এলাকায় পরিবারিক শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের গ্রীল ও তালা ভেঙ্গে কালি, মহাদেব, হনুমান সহ ডাইনী-জুগনীর বিগ্রহ ভেঙ্গে ঠাকুরের সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার রাতে বাড়ীর মালিক শংকর সাহা ও তার পরিবারের লোকজন পূজার্চনা শেষে রাতে ঘুমিয়ে পরে। মঙ্গলবার ভোরে উঠে দেখে তাদের পারিবারিক শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের গ্রীল ও দরজা ভেঙ্গে বিগ্রহ ভাংচুর করা হয়েছে এবং ঠাকুরের গায়ে থাকা সোনার টিকলি, ২টি নথ, ২টি কপালের টিপ, ২টি হাতের চুড়ি, ২টি পাদুকা ও কালি মাতার গোলায় থাকা সোনার চেন চুরি হয়েছে। এ সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এএসপি (সার্কেল), ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ভিতির সঞ্চার হয়েছে।
বাড়ীর মালিক শংকর সাহা ও তার স্ত্রী মালা সাহা জানান, পুলিশ প্রশাসনের নির্দেশে দ্রুত ভাঙ্গা বিগ্রহগুলো আমরা সকাল ১০টার দিকে ভাসিয়ে দিয়েছি। তারা জানায়, মা কালির হাত, মহাদেবের পা, হনুনানের হাত ও কালি মাতার গোলায় পড়ানো মুন্ড মালা তারা বাহিরে ফেলে দেয়। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার কারণে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আলহাজ্ব আব্দুল আজিজ, আব্দুল কাদের, অরুন চন্দ্র দাস, সাবেক মেম্বার মোঃ মাহাবুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, দীলিপ চন্দ্র রায়, শরৎ বানিয়া, বীরগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার রুমি, বিপ্লব রায়, বিমল চন্দ্র, সাবেক পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ শাখার সাবেক সভাপতি বিমল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা হরিপ্রসাদ রায়সহ অনেকে। তারা বলেন, আমরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষি ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি। বর্তমানে বাড়ীর মালিক শংকর সাহা ও তার স্ত্রী মালা সাহা, পুত্র নয়ন এ ঘটনায় তারা ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।


