× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুরে করোনা ভাইরাসের ২ জনের নমুনা সংগ্রহ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
দিনাজপুরে করোনা ভাইরাস

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দিনাজপুরে ১৩ দিন আগে চীনফেরত এক শিক্ষার্থী জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে করোনাভাইরাস সন্দেহে তাকে হোম কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রংপুর থেকে আইইডিসিআর’র এশটি প্রতিনিধি দল দিনাজপুরে আসেন পরে তারা ওই দুই জনের নমুনা সংগ্রহ করেন বলে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, ১৩ দিন আগে সুস্থ অবস্থায় চীন থেকে দিনাজপুর আসেন ওই শিক্ষার্থী। তিনদিন আগে জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হন তিনি। তার একদিন পরই ওই শিক্ষার্থীর বাবা জ্বর-সর্দিতে আক্রান্ত হন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৭ ফেব্রæয়ারি চীনের জেজিয়াং প্রদেশ থেকে মালেয়শিয়া এবং সেখান থেকে শাহজালাল বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। শহরের উপশহর এলাকায় একজনের অসুস্থ হওয়ার খবর পাই। ওই ছাত্র চীনের জেজিয়াং প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। গত তিনদিন আগে সে জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়। এর একদিন পর তার বাবাও জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হলে মঙ্গলবার রাতে সিভির সার্জনসহ একটি মেডিকেল টীম ওই শিক্ষার্থীর বাড়িতে পরিদর্শন করে।

তার শরীরের তাপমাত্রা বেশি হলেও এখনো করোনা সম্পকির্ত কোন উপসর্গ তার মধ্যে পাওয়া যায়নি। তার বাবার শরীরেও কোন উপসর্গ পাওয়া যায়নি। এরপর তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আছে কি না সেটি নিশ্চিত হতে রাতেই বিষয়টি ঢাকা আইইডিসিআর’কে অবহিত করা হয়। পরে রংপুর থেকে আইইডিসিআর’র একটি বিশেষজ্ঞ টীম দিনাজপুরে এসে তার নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। সেখান থেকে বিষয়টি আমাদের নিশ্চিত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..