× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

দিনভর গণধর্ষণের পর তরুণী আকুতি আমাকে বাঁচাও, আমি মরতে চাই না

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
দিনভর গণধর্ষণ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: উত্তর প্রদেশের বলরামপুরে এক দলিত তরুণীকে কাজে যাওয়ার পথে রাস্তা তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।

মঙ্গলবার ভোরবেলা  দিনভর নির্যাতন চালানোর পর সন্ধ্যায় রিক্সায় চাপিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। গণধর্ষিতা হয়ে বাড়ি ফেরার পর পরিবারের লোকের কাছে ২২ বছরের ওই দলিত তরুণীর করুণ আকুতি ছিল,”আমাকে বাঁচাও, আমি মরতে চাই না।’’
ওই নির্যাতিতা দলিত তরুণীর মা জানিয়েছেন,”আমার মেয়েটাকে ওরা বাড়ির উঠোনে ফেলে রেখে চলে গেল। আমার মেয়ে না পারছিল হাঁটতে, না পারছিল ঠিক ভাবে কথা বলতে। তার কথা জড়িয়ে আসছিল। সে কাঁদছিল আর কাতরস্বরে বলছিল, আমি আর কষ্ট সহ‍্য করতে পরছি না মা। আমাকে বাঁচাও!”

হাসপাতাল সূত্রের খবর, ওই দলিত তরুণীর উপরে নারকীয় নির্যাতন চালানো হয়েছে। এমনকি তার কোমড়ের কাছ দিয়ে শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। পা-ও ভেঙে দেওয়া হয়। বেদম মারের চোটে একাধিক অঙ্গে ক্ষতের সৃষ্টি হয়।। ডাক্তারদের দাবি, মাদক জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল ওই তরুণীকে। তার কথাও অস্পষ্ট ছিল। রাতে হাসপাতালে তরুণীকে মৃত ঘোষণা করা হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণও মিলেছে বলে,জানিয়েছে পুলিশ।

বলরামপুরের পুলিশ সুপার দেব রঞ্জন বর্মা জানিয়েছেন, নির্যাতিতা তরুণীর পরিবারের দাবি গ্রামের কয়েকজনই এই ঘটনার সঙ্গে জড়িত। নির্যাতিতার মৃত্যুর পূর্বে প্রদত্ত তথ্যের ভিত্তিতে,দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের নাম মহম্মদ শাহিদ ও মহম্মদ সাহিল। ধৃত দু’জনকে জেরা করে বাকিদের ধরতে সন্ধান চালাচ্ছে পুলিশ। তরুণীর দাদা জানিয়েছে, ধৃত দুজনের মধ্যে একজনের বয়স আঠারোর নিচে। ভারতীয় আইনে আঠারো বছরের কমবয়সী অপরাধীকে সাজা দেওয়া যায় না। স্মরণ করা যেতে পারে, বহুল আলোচিত দিল্লির নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল অপরাধী মহম্মদ আফরোজ রাজু, নিজেকে আঠারো বছরের কম বয়সী প্রমাণ করে- রাষ্ট্রীয় অনুদান নিয়ে সসম্মানে বেকসুর খালাস পেয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..