× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

স্টাফ রিপোর্টার

দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিনে ১০ রোজায় রাজধানী মার্কেট থেকে জয়কালী মন্দির

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২০
ইফতার বিতরণ প্রতিদিন

দ্যা নিউজের ইফতার বিতরণ ।। মহামারী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি কর্মহীণ অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিনের মতো আজ দশম রমজানে রাজধানীতে দ্যা নিউজের ইফতার বিতরণ। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

আজ ৪ মে সোমবার ১০ রমজানে রাজধানীর ওয়ারীস্থ রাজধানী মার্কেট থেকে জয়কালী মন্দিরের সড়ক দিয়ে রোজা রাখা ইমানদার মুসল্লী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজী, বেগুনি, খেজুর।

এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আনন্দলোক ফাউন্ডেশনের চেয়ারম্যান, দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী।

দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিন’-এ ৯ম রোজায় পথে পড়ে থাকা মানুষের মাঝে

দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে কর্মহীন মানুষের হাহাকার দেখে শুধুমাত্র নিজে খেয়ে ঘরে অবস্থান করা যায় না। তাই সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

দ্যা নিউজের সময়োপযোগী মহৎ কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান

দ্যা নিউজ জাপান প্রতিনিধি ও সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান এর প্রতিষ্ঠাতা সভাপতি খোকন কুমার নন্দি বলেন, আমি নিজে দ্যা নিউজের একজন হয়ে গর্ববোধ করছি। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল প্রবাসী জাপানী দ্যা নিউজের এই মহতি কার্যক্রমকে সাধুবাদ জানাই। আমরা সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান এর পক্ষ থেকে এই কাজে অংশ গ্রহন করছি।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে বন্দি কর্মহীন মানুষের রমজান মাসে ইফতার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।  এই চরম দুরাবস্থার মাঝে এসব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে অন্ততঃ তাদের মুখে হাসি ফোঁটাতে পারে, সেটাই দ্যা নিউজের বড় উপহার।


এ ক্যটাগরির আরো খবর..