× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

দাম কম হওয়ায় রাস্তায় ধান ফেলে কৃষকদের প্রতিবাদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজারে গত ১১ডিসেম্বর (সোমবার) ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা রাস্তায় ধানের বস্তা ফেলে প্রতিবাদ জানায় এবং বোদা-
পঞ্চগড় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ রাখার পর প্রশাসনের সাথে সমঝোতায় ব্যবসায়ীরা ধানের মূল্য বৃদ্ধি করার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি তুলে নেয় কৃষকরা।

অবরোধ পালনকালে ক্ষুব্ধ কৃষকরা জানায়, বর্তমানে বাজারে ব্যবসায়ীরা অতি কমমূল্যে ধান ক্রয় করছেন। প্রতিমণ ধান ৪৫০ থেকে ৫০০ টাকা দরে ক্রয় করছে। এত কম দামে ধান বিক্রি করলে কৃষকদের উৎপাদন খরচ উঠছে না। ফলে এ উপজেলার কৃষকদের লোকসান গুণতে হচ্ছে অনেক। ধান বিক্রি করতে আসা ময়দানদিঘি এলাকার কৃষক পরেশ চন্দ্র জানান, ৪ বিঘা জমিতে ধান চাষ করেছি।

কিন্তু বাজারে ধানের যে দাম তাতে আমার উৎপাদন খরচ উঠছে না। প্রতিমণ ধান উৎপাদন করতে ৪০০ টাকা খরচ হয়েছে। একই কথা জানান ওই এলাকার হামিদুল, বাবুল, শাহাজাহান। তারা আরো জানান, ধান বিক্রি করেই তাদের সংসারের খরচ জোগাতে হয়। গত কয়েক বছরের তুলনায় ধান বীজ, সার ও শ্রমিকদের মজুরিসহ ধানের উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা কৃষি কাজে বিনিয়োগ করেছেন। কিন্তু ধান বিক্রি করে খরচের টাকাই উঠে না, ঋণ শোধ করবে কিভাবে। কৃষকদের বাঁচাতে, বাজারদর ঠিক রাখতে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার সচেতন মহল জোর দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..