× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

মধুখালী প্রতিনিধি

দাবি পূরণের আশ্বাস দিলেন খন্দকার নাসিরল, ধানের শীষে ভোটের অঙ্গীকার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ধানের শীষে ভোটের অঙ্গীকার

 ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

১৭ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় জিনিষনগর হাই স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ডুমাইন ইউনিয়ন শাখার সভাপতি অমল কৃষ্ণ মন্ডল এবং সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিনাথ পাল ও কামারখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন দিলু ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব বাবলু কুমার রায় , জেলা যুবদলের সহ-সভাপতি ও মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল আলীম মানিক।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়ন শাখার ,বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট এর মধুখালী উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ নির্মল কুমার দাস । এ ছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট এর আড়পাড়া ইউনিয়ন শাখার সভাপতি সনজিৎ কুমার সরকার, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, পঞ্চপল্লী গ্রামের দিনেশ বিশ^াস, মনমত নাথ বিশ^াস প্রমুখ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হায়দার আলী মোল্লা, মোঃ হাবিবুর রহমান মিয়া হাবিব, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ফকির, সদস্য মো. ইয়াসিন বিশ্বাস হাবিবুব রহমান হাবিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও অনেকে।

এ সময় স্থানীয় সনাতন ধর্মালম্বীরা প্রধান অতিথিকে আশ্বাস দেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আপনাদের যে দাবি-দাওয়া রয়েছে , আমরা এমপি হই বা না হয় বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তা পূরণ করা হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


এ ক্যটাগরির আরো খবর..