× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

দশ বছর পর বেনজির ভুট্টো হত্যার দায় স্বীকার

admin
হালনাগাদ: বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ দশ বছর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তেহরিক ই তালিবান পাকিস্তান। তালেবান জঙ্গি নেতা আবু মনসুর অসিম মুফতি নূর ওয়ালির লেখা নতুন এক বইয়ে বেনজীরকে হত্যার বিবরণ দেয়া হয়েছে।

২০০৭ সালের ২৭শে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। গাড়ি বহরের কাছে গিয়ে বেনজীরকে গুলি করে বিলাল নামে এক কিশোর। পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় সে।

পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ প্রশাসন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে বেনজির হত্যার জন্য দায়ী করেছিল। কিন্তু তারা এতদিন এ হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি। হত্যা মামলা থেকে টিটিপি’র ৫ সন্দেহভাজন জঙ্গি খালাসও পায়। শেষ পর্যন্ত তালেবান নেতা মনসুর তার বইয়ে বেনজির হত্যাকাণ্ডে তার দল জড়িত থাকার দাবি করলেন।

‘ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান- ফ্রম ব্রিটিশ রাজ টু আমেরিকান ইমপেরিয়ালিজম’ নামের বইটি গত বছর ৩০শে নভেম্বর প্রকাশিত হয়। রোববার বইটি অনলাইনে প্রকাশ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..