× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কৃষক দলের সভাপতিকে অব্যাহতি

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
কৃষক দলের সভাপতিকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদলের বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারস্থলে জাতীয়তাবাদী কৃষকদলের বাকেরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উপরোক্ত কমিটি অনুমোদনসহ বাকেরগঞ্জ উপজেলা শাখার দলীয় সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন থেকে দলের অনুমোদন ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ, দলের ভাবমূর্তির বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ সুস্পষ্ট একাধিক অভিযোগের ভিত্তিতে গত ২৩ নভেম্বরের একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী কৃষকদলের বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা কৃষক দলের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল রাখতে সবাইকে দলীয় নীতিমালা মেনে চলতে হবে। কেহই দলের উর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত থাকবে।

অপরদিকে জাতীয়তাবাদী কৃষকদলের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..