× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

দম্পত্তি জীবিকা অর্জনে গিয়ে স্বামী ও শিশু সন্তান রেখে স্ত্রী উধাও : থানায় জিডি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
স্ত্রী উধাও

যশোরের ঝিকরগাছার দম্পত্তি জীবিকা অর্জন করতে ফরিদপুরের বোয়ালমারীতে গিয়ে স্বামী ও শিশু সন্তান রেখে স্ত্রী শিখা খাতুন (২৪) উধাও হয়েছে। স্ত্রীকে খুঁজে না পেয়ে অসহায় স্বামী আবু সোহেল (৩৫) বাদি হয়ে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডির বাদি হয়েছেন গদখালি ইউনিয়নের বেনেয়ালী বালীখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও নিঁখোজ হওয়া স্ত্রী একই ইউনিয়নের বোধখানা দক্ষিণপাড়া গ্রামের খাইরুল হকের মেয়ে শিখা খাতুন (২৪)। তার উচ্চতা ৫.১ফুট, গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, চোখ মোটা ভুরু, নাক খাটো, কপাল প্রসস্থ, মাথায় ওড়না ছিলো।

‎ঘটনা সূত্রে জানা যায়, স্বামী সোহেল তার জীবনের তাগিদে প্রায় ৫ বছর পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে ভাই ভাই রিসাইকেলিং ভাঙ্গারি স্টোরে ম্যানেজার হিসেবে কর্মরত হওয়ার পর ৩ বছর যাবৎ স্ত্রী ও আড়াই বছরের ১ সন্তান নিয়ে বসবাস করত।

সোহেল প্রতিদিনের ন্যায় সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় কর্মস্থলে গেলে হঠাৎ করে সাড়ে ৭টার একই বাড়ির অপর ভাড়াটিয়া ঘরে ছেলের কান্নাকাটি করতে দেখে সোহেলের স্ত্রী শিখাকে খুঁজে না পেয়ে সোহেলকে জানালে তাৎক্ষনিক বাসায় এসে আসেপাশের বিভিন্ন স্থান সহ আতœীয়দের বাসায় খোঁজ খবর নিয়ে না পেয়ে অবশেষে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ১১১৪। তাং ২৬/০৩/২০২৫ ইং। নিখোঁজ হওয়া শিখা খাতুনের খোঁজ পেলে তার ০১৯৩০৪৯৯৬৪০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..