× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

দখল ও দূষণের শিকার খালগুলো উদ্ধার করে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে -স্থানীয় সরকার মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা শহরে অনেকগুলো খাল ও লেক নানা কারণে দখল, দূষণ ও ভরাট হয়েছে। খাল ও লেকগুলোর দখল উচ্ছেদ করে এবং ভরাট হওয়া জায়গাগুলো খনন করে হাতিরঝিলের মতো ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি আরো বলেন, এসব ব্যবস্থা চালু করা গেলে নাগরিকের সময় এবং অর্থ খরচ কমে আসবে। একইসঙ্গে সড়কে ট্রাফিকের ওপর চাপ কমবে। আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ঢাকা ওয়াসা কর্তৃক বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সাথে বিল কালেকশনের জন্য চুক্তিবদ্ধ ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক বিল গ্রহণকারী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।


এ ক্যটাগরির আরো খবর..