× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

“দক্ষিণ সুরমায় জামায়াতের ঢিলেঢালা হরতাল”

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

জুনেল আহমদ আরিফঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে আজ(বুধবার) জামায়াত-শিবির দেশব্যাপী  হরতালের ডাক দেয়।

এরই ধারাবাহিকতায় সিলেটে হরতাল চলছে। তবে আজ ভোর থেকে ঝুম বৃষ্টির কারণে জামায়াত-শিবিরেরর কোনো নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি।

আজকের হরতালে দক্ষিণ সুরমা উপজেলার  কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। তবে যান চলাচল অন্যদিনের তুলনায় কম ছিলো।দুপুর পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কদমতলি বাস টার্মিনাল  থেকে দূরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যায় নি।

হরতালে উপজেলার বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনাময় এলাকা যেমন হূমায়ুন রশীদ স্কয়ার, চন্ডিপুল পয়েন্ট, তেলীবাজার বাইপাস পয়েন্ট এলাকায় কোন রকম পিকেটিং এর খবর পাওয়া যায় নি।

বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, যান চলাচল তুলনামূলক কম থাকলেও জনজীবন অন্যান্য দিনের মতো প্রায় স্বাভাবিক ছিলো। এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম  আতাউর রহমান বলেন, জানা মতো এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..