× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মধ্যকার সংঘর্ষে ২৭২ জন নিহত

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ দক্ষিণ সুদানের রাজধানী জুবা’তে প্রেসিডেন্টের প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্পের কাছে দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপ-রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে  ২৭২ জন নিহত হয়েছে। এদের অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট সালভা কাইর এবং ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচের উভয়ে জানিয়েছেন, কেন তাদের গ্রুপ দুটির মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলো, তা তারা জানেন না।

দক্ষিণ সুদানে বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন দক্ষিণ সুদানের রাজধানী জুবা’তে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সেখানে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।

আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, ৮ জুলাই দক্ষিণ সুদানের রাজধানী জুবা’তে প্রেসিডেন্টের প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্পের কাছে দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপ-রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ সংগঠিত হয়।

বন্দুক যুদ্ধে উভয় পক্ষের প্রায় ১৫০ জন প্রাণ হারায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং থেমে থেমে গোলাগুলি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।
সূত্র : বাসস


এ ক্যটাগরির আরো খবর..