× Banner
সর্বশেষ
আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২০
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর অস্থায়ীভাবে স্থগিত হয়ে গেলেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি-তে একটি স্থায়ী পরিবর্তন যে ঘটতে যাচ্ছে – তাতে কোন সন্দেহ নেই। এই পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি-তে মিয়ানমার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উদ্বৃত্ত সম্পদ ও সামরিক শক্তির বিবেচনায় মিয়ানমার একটি শক্তিশালী দেশ ; যে দেশ দীর্ঘদিন পাশ্চাত্যের অবরোধ সাফল্যের সাথে মোকাবেলা করে মাথা উঁচু করে টিকে আছে।

মিয়ানমারের পূর্ব পাশে অবস্থিত থাইল্যান্ড ও পশ্চিম পাশে অবস্থিত ভারত। এই তিনটি দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক,ঐতিহ্যগত পরম্পরা ও ভাষাগত সাদৃশ্য বিদ্যমান। এই তিনটি দেশ দীর্ঘদিন ধরে অভিন্ন মতান্ধ শত্রুর বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে। ওই শক্তিশালী মতান্ধ শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে উদীয়মান সুপার পাওয়ার চীনের সাফল্য প্রশ্নাতীত। এজন্য পূর্বোক্ত তিনটি দেশকে চিনের সাথে সম্পর্ক – পুনর্মূল্যায়ন করতে বাধ্য হবে। পাশ্চাত্যের একপেশে অবরোধের কারণে মিয়ানমার চীন-এর কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হয়েছে। কিন্তু ভারত ও থাইল্যান্ড, চীনের সাথে অতটা ঘনিষ্ঠ নয়। এই দুই দেশ চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী জাপানকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। জাপানের সাথে সম্পর্ক ভালো রেখেই, ভারত ও থাইল্যান্ড-কে, ভবিষ্যতের কথা ভেবে – চীনের সাথে ঘনিষ্টতা উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে।

থাইল্যান্ডে নিরঙ্কুশ বৌদ্ধ প্রাধান্য থাকলেও দেশটি জাতিগতভাবে বিভক্তি নিয়েই এগিয়ে চলছে। রাষ্ট্র হিসেবে ভারতের সমস্যা অত্যন্ত জটিল ও বহুমুখী। ভারতের প্রচলিত সংসদীয় শাসনতান্ত্রিক পদ্ধতি পরিবর্তিত রক্তক্ষয়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা উপযোগী – তা গভীরভাবে পর্যালোচনা করার সময় এসে গেছে। বিশেষজ্ঞদের অভিমত, ভারতের উচিত রাষ্ট্রপতি শাসন পদ্ধতির কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ-মূলক শাসন ব‍্যবস্থা প্রবর্তন করা। পৃথিবীর সর্বশেষ্ঠ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, নব্য সুপার পাওয়ার চীন, উন্নত আধুনিক ফ্রান্স-জার্মানি এবং মহাশক্তিধর রাশিয়ায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বিদ্যমান।

যুদ্ধ করতে হলে যে কোন রাষ্ট্রের পশ্চাৎভূমি দরকার। অভিন্ন মতান্ধ শত্রুর বিরুদ্ধে যুদ্ধে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে উঠতে পারে একে অপরের পশ্চাৎভূমি। এই তিনটি রাষ্ট্রের অভিন্ন মতান্ধ শত্রুর পিছনে সক্রিয় রয়েছে বিশাল সমধর্মী জনসমুদ্রের সমর্থন এবং অনেকগুলো শক্তিশালী ও ধনী রাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত।

মিয়ানমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পাশ্চাত্যের ছিঁচকাঁদুনে গণতন্ত্র, পেট্রো ডলারের লোভে, রক্ষকের ছদ্মবেশে ভক্ষকের পক্ষে হারমোনিয়াম বাজায়। ভারত, থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে যে মৈত্রী মহাসড়ক নির্মিত হচ্ছে এই মহাসম্পর্ক-কে অবশ্যই উন্নীত করতে হবে, সামরিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠতায়।

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক)


এ ক্যটাগরির আরো খবর..