‘থানা সঠিক সেবা না দিলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, থানা হলো জনতার আশ্রয় কেন্দ্র আর পুলিশ মানুষের সেবা দিতে বাধ্য। থানায় যদি সঠিক সেবা না দেওয়া হয়, তাহলে আমরা ব্যবস্থা নেবো। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সরকারি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ডিএমপি লালবাগ আয়োজিত অসহায় ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রচণ্ড এই শীতে সাধারণ অসহায় মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে। যা আমাদেরকে ব্যথিত করে। মানুষ হিসেবে যদি মানুষের পাশে না দাঁড়ায়। তাহলে মানুষ হিসেবে মনুষ্যত্ব থাকে না। তাই এই শীতে আমরা আপনাদের জন্য এই সামান্য উপহার নিয়ে এসেছি। আমরা আপনাদের ঘরের সন্তান। আপনাদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব।

আছাদুজ্জামান মিয়া বলেন, থানা বা পুলিশের মাধ্যমে কোন রকম হয়রানিমূলক কাজ করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনারা সবাই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকবেন। এমন কিছু দেখলে পুলিশকে জানাবেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। মাদক ব্যবসায়ী, জঙ্গি ও সন্ত্রাসীরা এদেশের শত্রু, জাতির শত্রু ও সমাজের শত্রু। তাদেরকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করুন।

অসহায় মানুষের মাঝে উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করছে ডিএমপি। তারই ধারাবাহিকতায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। লালবাগ বিভাগের ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।