× Banner
সর্বশেষ
ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

কমলগঞ্জে দু’দিনব্যাপী ত্রিপুরেশ্বরী উৎসব পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং বাড়ি ছড়া সংলগ্ন মাঠে নানা কর্মসুচীর মধ্য দিয়ে দু’দিনব্যাপী আদিবাসীদের ‘ত্রিপুরেশ্বরী’ উৎসব পালিত হয়েছে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে তৈলং ছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ।

স্মরণ দেববর্ম্মার সভাপতিত্বে ও শ্যামল দেববর্ম্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী নেতা পরিমল সিং বাড়াইক, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষক দীপংকর শীল, শিক্ষক নাজমুল হোসেন, আদিবাসী নেতা ভিম্পল সিংহ।

আলোচনা অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা তৈলং বাড়িতে ২৮টি পরিবারের বসবাস। তাদের এলাকায় কোন বিদ্যুৎ সংযোগ নেই। বিশুদ্ধ পানীয় জলের কোন সুব্যবস্থা নেই। রাস্তাঘাটও একেবারে খারাপ, চলাচলের অনুপযোগী।

একটিমাত্র স্কুল থাকলেও দীর্ঘদিন ধরে এটি বন্ধ রয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশের ছোয়া তাদের এলাকায় লাগেনি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মুজিববর্ষে তৈলং বাড়ি এলাকার কাংখিত উন্নয়নের জন্য বক্তারা সরকারের নিকট জোর দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..