× Banner
সর্বশেষ
পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ

দুঃস্থদের মাঝে ত্রাণ দিয়ে বিবাহ বার্ষিকী পালন করলেন ইউপি যুবলীগের সম্পাদক সুমন হোসেন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
ত্রাণ দিয়ে বিবাহ বার্ষিকী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন এবং তার সহধর্মিণী পিংকি বেগম তাদের ১৩ তম বিবাহবার্ষিকী পালন করেছেন অসহায় ও বৃদ্ধ-বৃদ্ধা মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে।

বিবাহ বার্ষিকী উপলক্ষে উপজেলার বারবাজার ইউনিয়নে করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে কর্মহীণ, খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও বৃদ্ধ-বৃদ্ধা মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা। ত্রান পেয়ে যেমন খুশি ছিলেন অসহায় মানুষগুলো তেমনি গরীবদের মাঝে বিবাহ বার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে পেরে বেজায় খুশি হয়েছেন ওই দম্পতি।

মঙ্গলবার সন্ধ্যায় ৯ বারবাজার ইউনিয়নের বাদুরগাছা নিজ গ্রামে অপেক্ষমাণ মানুষদের নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে নিজ তহবিল থেকে ৭০ জন অসহায় মানুষকে দিয়েছেন খাদ্য সামগ্রী প্যাকেট। তার দেওয়া প্রতিটি প্যাকেটে রয়েছে, ৮ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, আধা কেজি তেল, আধা কেজি পিয়াজ,আধা কেজি রসুন ও ১ টি সাবান। দিন আনা দিন খাওয়া এ সব মানুষ হঠাৎ করেই দম্পতির নিকট থেকে নিত্যপন্য পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।


এ ক্যটাগরির আরো খবর..