× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

তোমাদের জন্য পাকিস্তান দিয়েছি এবার শান্তিতে বাঁচতে দাও, ওয়েইসিকে গিরিরাজ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ তোমাদের জন্য পাকিস্তান দিয়ে দেওয়া হয়েছে, এবার আমাদের শান্তিতে বাঁচতে দাও বলে ওয়েইসিকে কটাক্ষ করলেন বিজেপির মন্ত্রী গিরিরাজ সিং।

দু’জনেই নিজেদের বিতর্কিত বয়ানের জন্য অধিকাংশ সময়ই শিরোনাম দখল করে রাখেন। ভিন্ন মেরুর দুই রাজনীতিবিদের মধ্যেই এবার টক্কর লেগেছে জোরে। সোমবার সংসদে বক্তব্য রাখার সময় ওয়েইসি বলেন তিনি জামিয়ার পড়ুয়াদের পাশে আছেন। তাঁর এই মন্তব্যকেই নিশানা করে বিজেপির চিরাচরিত পাক অস্ত্রে শান দিয়েছেন গিরিরাজ সিং। তিনি বলেন, ওয়েইসির মতো কট্টরপন্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেশের বিরুদ্ধে বিষ মিশিয়ে দিচ্ছেন আর দেশদ্রোহী তৈরি করছেন। ওয়েইসিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তোমাদের জন্য পাকিস্তান বানিয়ে দেওয়া হয়েছে, এবার আমাদের শান্তিতে বাঁচতে দাও।

ওয়েইসির এই বক্তব্যের ভিডিয়ো টুইট করে বেগুসরাইয়ের বিজেপি সাংসদ লেখেন, ওয়েইসির মতো কট্টরপন্থীরাই জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দেশের বিরুদ্ধে বিষ মিশিয়ে দেশদ্রোহী সেনা তৈরি করছেন। ওয়েইসি এবং তার মতো সংবিধান বিরোধীদের যে ভাবেই হোক আটকাতে হবে। ভারতবংশীরা এখন জেগে উঠেছে। আমাদের চাপার চেষ্টা করো না, ভাঙার চেষ্টা করো না। তোমাদের জন্য পাকিস্তান তৈরি করা হয়েছে, আমাদের শান্তিতে বাঁচতে দাও।


এ ক্যটাগরির আরো খবর..